বায়িং হাউজ বলতে কী বোঝ?
উত্তর: কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূকে বায়িং হাউজ বলে। বায়িং হাউজ এক ধরনের ক্রয় সংক্রান্ত' মধ্যস্থ ব্যবসায়ী, যারা কমিশন বা মুনাফার বিনিময়ে ক্রেতাদের পক্ষে পণ্য-দ্রব্য ক্রয় কার্য সম্পাদন করে। বাংলাদেশে প্রতিষ্ঠিত ১০০% রপ্তানিমুখী তৈরি পোষাক ও নিটওয়্যার শিল্পের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে বায়িং হাউজ ব্যবসায়। এক্ষেত্রে ব্যবসায়ীগণ বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিয়ে থাকে। ক্রেতাগণ তাদের পছন্দ মতো কোনো পণ্য ক্রয় করতে চাইলে বায়িং হাউজের মাধ্যমে অর্ডার দিয়ে থাকে। বায়িং হাউজগুলো স্থানীয় বিক্রেতাদের নিকট হতে ক্রেতার পছন্দসই গার্মেন্টস সামগ্রী আগাম ক্রয়ের মাধ্যমে সরবরাহ করে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
বায়িং হাউজ বলতে কী বোঝ?
উত্তর