জনাব আমির হামজার প্রতিষ্ঠানের ধরন কী? ব্যাখ্যা কর।
উত্তর: আমির হামজার প্রতিষ্ঠানটি হলো রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। রাষ্ট্রই এর পরিচালক। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ৫১% বা তার বেশি শেয়ার সরকারের মালিকানায় থাকলে তাকেও রাষ্ট্রীয় ব্যবসায় বলা যায়। উদ্দীপকের আমির হামজা একজন সরকারি চাকরিজীবী। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন আমির হামজার প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে। এতে জনগণ উপকৃত হয়। এ প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকেই প্রাধান্য দেয়। উক্ত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসায়ের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, আমির হামজার প্রতিষ্ঠানটি হলো রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
জনাব আমির হামজার প্রতিষ্ঠানের ধরন কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর