নিবন্ধনপত্রকে কোম্পানির জন্মসনদ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: নিবন্ধনপত্র পাওয়ার পরই কোম্পানি আইনগত সত্তা লাভ করে এবং এর অস্তিত্ব শুরু হয় বলে এটিকে কোম্পানির জন্মসনদ বলা হয়। কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তিসত্তা, যার জন্ম হয় আইনের মাধ্যমে। নিবন্ধক কর্তৃক কোম্পানির সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে যখন নিবন্ধনপত্র ইস্যু করা হয়, তখন থেকেই কোম্পানিটি আইনগতভাবে কাজ শুরু করার অধিকার পায়। আর এজন্য নিবন্ধনপত্র ছাড়া কোনো কোম্পানি আইনগতভাবে গঠিত হতে পারে না। তাই নিবন্ধনপত্রকে কোম্পানির জন্মসনদ বলা হয়।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
নিবন্ধনপত্রকে কোম্পানির জন্মসনদ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর