উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] কোম্পানিটি হলো একটি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় ব্যবসায়ের বেশির ভাগ মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। এ ধরনের ব্যবসায়ের মালিকানা কমপক্ষে শতকরা ৫১ ভাগ সরকারের অধীন হয়। সাধারণত জনকল্যাণ নিশ্চিত করা এই ধরনের ব্যবসার প্রধান উদ্দেশ্য। উদ্দীপকের 'X [গণিত] কোম্পানির মোট মূলধন হলো ১০০ কোটি টাকা। এর মধ্যে ৫২ কোটি টাকা সরকার বিনিয়োগ করে। বাকি ৪৮ কোটি টাকা বেসরকারি অর্থায়নে সংগৃহীত হয়েছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির শতকরা ৫২ ভাগ মালিকানা সরকারের অধীনে। সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানার কারণে এর নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকে। এসব বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসায়ের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্গত।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর