উদ্দীপকে পরবর্তীতে যে শিল্প সংস্থার উল্লেখ করা হয়েছে দেশের কৃষি ক্ষেত্রে তার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার উল্লেখ আছে, যা দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সংস্থা রসায়ন শিল্প সংশ্লিষ্ট সার, কাগজ ও ট্যানারি প্রভৃতি পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে। এটি সরকারের শিল্পনীতি বাস্তবায়নের জন্য রসায়ন শিল্পগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। এসব শিল্পের প্রসারেও সংস্থাটি বিশেষ উদ্যোগ নেয়। উদ্দীপকে মিতার মামা বলেন বাংলাদেশে অনেক বড় একটি শিল্প সংস্থা আছে। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় সংস্থা। এটি সার ও অন্যান্য রাসায়নিক কারখানা পরিচালনা করে। সারের উৎপাদন ও বিপণন কাজও এর অধীনে পরিচালিত হয়। এক্ষেত্রে পরবর্তীতে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার কথা বলা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে মানসম্মত সার সরবরাহ করা হয়। এতে কৃষকরা বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। এছাড়া এটি উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন ও আধুনিক যন্ত্রপাতি প্রদান করে। ফলে দেশের জনগণের চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানি করা যায়। এভাবে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কৃষিক্ষেত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে পরবর্তীতে যে শিল্প সংস্থার উল্লেখ করা হয়েছে দেশের কৃষি ক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর