উদ্দীপকে মিতার মামার বাড়ির পাশের মিলটি কোন সংস্থার অধীন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মিতার মামার বাড়ির পাশের মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অধীন। এ প্রতিষ্ঠান বাংলাদেশের চিনি ও খাদ্যের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কাজ করে। নতুন প্রযুক্তি ব্যবহার ও কাজ পরিচালনার মাধ্যমে চিনিকলগুলোর আধুনিকায়ন করে। এছাড়া এটি চিনি ও খাদ্য শিল্পের প্রসার ও উন্নয়নে বিশেষ প্রকল্প নিয়ে থাকে। উদ্দীপকের মিতার মামার বাড়ি নাটোরে। এ এলাকায় প্রচুর আখ জন্মে। আর আখ থেকে চিনি তৈরি হয়। আখের উৎপাদন বেশি বলে এখানে একটি চিনির মিল স্থাপিত হয়েছে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এটি চিনি শিল্পের পরিচালনা, সম্প্রসারণ ও উন্নয়নের জন্য কাজ করে। এ মিলটি একটি সংস্থার অধীনে এসব কাজ পরিচালনা করে। মূলত BSFIC বা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা-এর অধীনে এ ধরনের মিলের কাজ পরিচালিত হয়। সুতরাং, মিতার মামার বাড়ির পাশের মিলটি BSFIC বা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা-এর অধীন।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মিতার মামার বাড়ির পাশের মিলটি কোন সংস্থার অধীন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর