উদ্দীপকে যে গণপরিবহনের সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়েছে উদ্দীপকের আলোকে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে গণপরিবহন হিসেবে 'বাংলাদেশ রেলওয়ে'-এর সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত করার কথা বলা হয়েছে। রেলওয়ে গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়। সরকারি মালিকানায় এর কাজ পরিচালিত হয়। এর লক্ষ্য হলো জনগণকে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা দেওয়া। তাই রেলসেবা বাড়লে দেশের সাধারণ জনগণ উপকৃত হবে। উদ্দীপকে পর্যটন নগরী কক্সবাজারের কথা বলা হয়েছে। কিন্তু এখানে যাওয়ার সুযোগ সড়কপথের বাইরে খুব সীমিত। এজন্য সড়কপথে সাশ্রয়ী মূল্যে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা দরকার। তাই সরকারের গণপরিবহনের সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাড়ানো জরুরি। সরকারের গণপরিবহন বলতে বাংলাদেশ রেলওয়েকে বোঝানো হয়েছে। যা সরকারই পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলসেবা বাড়ালে পর্যটকরা আরও দ্রুত ও সহজে পর্যটন এলাকায় পৌছাতে পারবে। এছাড়া রেলপথ চালু হলে সড়ক দুর্ঘটনার মাত্রা কমে যাবে। আবার, এটি আরামদায়ক পরিবহন ব্যবস্থা হওয়ায় যাত্রীরা নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা পেয়ে উপকৃত হবে। এতে চট্টগ্রাম বিভাগের বাইরের অঞ্চলের পর্যটকদেরও কক্সবাজার এলাকা ভ্রমণে আগ্রহ বাড়বে। ফলে দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধি অর্জন করবে। তাই বলা যায়, বাংলাদেশ রেলওয়ের সেবা কক্সবাজার পর্যন্ত বাড়ানো আবশ্যক।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে যে গণপরিবহনের সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত বিস্তৃত করার কথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর