সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব অর্পণ কতটা যুক্তিযুক্ত হয়েছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব দেওয়া সম্পূর্ণ যৌক্তিক। বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে। সরকার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সংস্থাটিকে দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা ভ্রমণ ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। উদ্দীপকে সরকার দেশের প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক 'স্থাপনাগুলো সংরক্ষণ করার দায়িত্ব একটি সংস্থাকে দিয়েছে। এ স্থাপনাগুলো কালচারাল ইনফ্রাস্ট্রাকচার হিসেবে সংরক্ষণে কাজ করা হচ্ছে। সংস্থাটি GIP ম্যাপিং, 3D স্ক্যানিং, ডিজিটাল আর্কাইভের মাধ্যমে ডকুমেন্ট, হেরিটেজ, ক্লাস্টারসগুলোর ব্যবহার ও ইকো-সিস্টেম মডেল ব্যবহার করে স্থাপনাগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ করছে। এর পাশাপাশি হোটেল, রিসোর্ট, পরিবেশবান্ধব ট্যুরিজম মডিউল এবং মুনাফা সর্বোচ্চকরণর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি সরকারের আয় বাড়াতে ভূমিকা রাখছে। উদ্দীপকের সংস্থাটি হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এ সংস্থাটি দেশের পর্যটন নিয়ে বিশেষায়িত কাজ করায় সরকার স্থাপনাগুলো সংরক্ষণে এটিকে দায়িত্ব দিয়েছে। সংস্থাটি উন্নত প্রযুক্তির মাধ্যমে স্থাপনাগুলোতে সংরক্ষণ ও নতুনভাবে তুলে ধরতে কাজ করছে। এতে এগুলোর বিদ্যমান তথ্য, ম্যাপ যথাযথভাবে সংরক্ষণ হবে। এছাড়া এটি ভঙ্গুর বা বিপন্ন স্থাপনাকে রক্ষণাবেক্ষণে কাজ করবে। এর মাধ্যমে এটি পর্যটন বিকাশে ভূমিকা রাখবে যা সরকারের আয় বাড়াবে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব অর্পণ করা যুক্তিযুক্ত হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব অর্পণ কতটা যুক্তিযুক্ত হয়েছে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর