উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। এ ব্যবসায় সংগঠন সরকার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনগণের কল্যাণ সাধন করা। বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ রেলওয়ে প্রভৃতি রাষ্ট্রীয় ব্যবসায়ের উদাহরণ। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এসব ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে একটি সংস্থার ওপর, যেটি সরকারই গঠন ও পরিচালনা করছে। এক্ষেত্রে সংস্থাটি স্থাপনাগুলো সংরক্ষণে উন্নত GIP ম্যাপিং, 3D স্ক্যানিং, ডিজিটাল আর্কাইভ ব্যবহার করে। এছাড়া এটি স্থাপনাগুলোর সংরক্ষণ, হেরিটেজ ক্লাস্টার ব্যবহার ও রক্ষণাবেক্ষণে ইকো-সিস্টেম মডেল ব্যবহার করে। এর মাধ্যমে স্থাপনাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ নিশ্চিত হওয়ার পাশাপাশি যুগোপযুগী পর্যটন সেবা নিশ্চিত হচ্ছে। সংস্থাটির এসব কাজের সাথে রাষ্ট্রীয় ব্যবসায়ের মিল রয়েছে। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর