উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে BRTC (Bangladesh Road Transport Corporation) প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। সাশ্রয়ী মূল্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো BRTC। এটি একটি গণপরিবহন সংস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। এ পরিবহন সংস্থাকে আরও শক্তিশালী ও সেবাধর্মী করে গড়ে তোলার জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উদ্দীপকে উল্লেখ্য, দেশের জনগণের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার একটি প্রতিষ্ঠান গঠনের জন্য সংসদে আইন পাস করে। যা স্বাধীনতার পর আরও সেবাধর্মী পরিবহন সংস্থা হিসেবে গড়ে ওঠে। এর উদ্দেশ্য হলো পরিবহন ক্ষেত্রে বেসরকারি খাতকে সহায়তা এবং নতুন নতুন যাত্রাপথ চালু করা। যাতে ন্যায্য ও স্বল্প ভাড়ায় যাত্রীরা দক্ষ ও নিরাপদ পরিবহন সেবা পায়। এসব বৈশিষ্ট্য BRTC প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে BRTC প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর