পদ্মা সেতুর অপর পাড়ে বৃহদায়তন আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণে উদ্দীপকে উল্লিখিত নতুন ব্যবসায়ের তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর: পদ্মা সেতুর অপর পাড়ে বৃহদায়তন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে উদ্দীপকে উল্লিখিত সরকারি-বেসরকারি অংশীদারি ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি-বেসরকারি অংশীদারি ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবসায়, যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। উদ্দীপকে সরকার ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন সার্ভিস চালু করার জন্য এতে দেশীয় বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানায়। এতে করে সরকারের আর্থিক চাপ কিছুটা কমবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীরাও নিরাপদে তাদের অর্থ বিনিয়োগ করতে পারবে। এ সরকারি-বেসরকারি অংশীদারি ব্যবসায়ের মাধ্যমে পদ্মা সেতুর অপর পাড়ে বৃহদায়তন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা সম্ভব। এক্ষেত্রে সরকারের আর্থিক চাপ হ্রাসের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশ নিতে পারবে। তাছাড়া যৌথ উদ্যোগে বৃহদায়তন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হলে দ্রুত কাজ সম্পন্ন হবে। তাই বলা যায়, পদ্মা সেতুর অপর পাড়ে সরকারি- বেসরকারি অংশীদারি ব্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা ফলপ্রসূ হবে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
পদ্মা সেতুর অপর পাড়ে বৃহদায়তন আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণে উদ্দ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর