ড্রীম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে চুক্তিতে কী ধরনের পরিবর্তন আনতে হবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: ড্রিম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে পিপিপি চুক্তির আওতায় নির্মাণ পরিচালনা হস্তান্তর (বিওটি) করতে হবে। নির্মাণ পরিচালনা হস্তান্তর প্রক্রিয়ায় একত্রে প্রকল্প নির্মাণ ও পরিচালনা চুক্তিবদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় থাকে। সময় উত্তীর্ণ হলে পরিচালনার দায়িত্ব সরকরের নিকট হস্তান্তর করা হয়। পিপিপির অধীনে থাকা কোনো ব্যবসায়কে চুক্তির মেয়াদ শেষে সরকারের মালিকানায় নিতে নির্মাণ পরিচালনা হস্তান্তর (BOT) চুক্তি সম্পাদন করতে হয় বেসরকারি মালিকের সাথে। ড্রিম হ্যাভেন কোম্পানির সাথে স্বাধীনতা পরবর্তী দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পূর্ব তিমুরের সরকার পিপিপি ব্যবসায় গড়ে তোলে পিপিপির অধীনে দেশের বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কার্যক্রম শেষ হলে দেশটির সরকার তার মালিকানা সরকারের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সরকারকে ড্রিম হ্যাভেন কোম্পানির মালিকের সাথে বিওটি (BOT) চুক্তি সম্পাদন করতে হবে। এ চুক্তির আওতায় সরকারকে বেসরকারি উদ্যোক্তার পাওনা ফেরত দিতে হবে। অর্থাৎ ড্রিম হ্যাভেন কোম্পানিটির মালিকানা সরকারের অধীনে রাখতে হলে পূর্বের চুক্তি বাদ দিতে বিওটি চুক্তি সম্পাদন করতে হবে।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
ড্রীম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর