উদ্দীপক
এবিসি একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির এদেশে পর্যাপ্ত মূলধন ও অবকাঠামোগত সুবিধার অভাবে শিল্পপ্রতিষ্ঠান তেমন গড়ে উঠেনি। এজন্য দেশটির সরকার অবকাঠামোর উন্নয়নের! জন্য ব্যক্তিমালিকানাধীন কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্তানুযায়ী ঐ প্রতিষ্ঠানগুলো ফ্লাইওভার, মেট্রোরেল এবং হাসপাতাল ইত্যাদি নির্মাণ করবে এবং নির্দিষ্ট হারে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ উঠিয়ে নেবে এবং অর্জিত মুনাফা ঐসব প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও পাবে। সম্প্রতি সরকার দেশটির। নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]