উদ্দীপকের ড্রীম হ্যাভেন ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যবসায় সংগঠন ছিল? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ড্রীম হ্যাভেন ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় যে ধরনের ব্যবসায় সংগঠন ছিল সেটি হলো সরকারি-বেসরকারি অংশীদারিত (PPP) ব্যবসায়। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। উদ্দীপকে দেখা যায়, পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্রটি ঐ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বেসরকারি প্রতিষ্ঠান ড্রীম হ্যাভেন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী সমগ্র মুনাফার ৪৯% এর মালিক হবে সরকার এবং ৫১% এর মালিক হবে ড্রীম হ্যাভেন। যেহেত প্রাথমিক পর্যায়ে সরকার ও ড্রীম হ্যাভেন কোম্পানি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার শর্তে যৌথভাবে মূলধন বিনিয়োগ করেছে। ফলে নতুন ধরনের যে ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয়েছে সেটি হলো Private Public Partnership (PPP)। সুতরাং বলা যায়, উদ্দীপকে ড্রীম হ্যাভেন ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ব্যবসায় ছিল।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ড্রীম হ্যাভেন ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর