মালিকানার ভিত্তিতে 'X [গণিত] অঞ্চলে কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: মালিকানার ভিত্তিতে 'X [গণিত] অঞ্চলে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন উপযোগী। রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে, তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে । অন্যান্য ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়; বরং জনকল্যাণ । উদ্দীপকে দেখা যায়, শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুসম উন্নয়নের জন্য অনুন্নত 'X [গণিত] অঞ্চলে মিল-কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। যেহেতু উক্ত X অঞ্চলে মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়ে সাধারণ উদ্যোক্তাগণ এগিয়ে আসার সম্ভাবনা খুব ক্ষীণ। তাই দেশের সুসম উন্নয়নের জন্য এবং জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনই অধিকতর উপযোগী। কেননা রাষ্ট্রীয় সংগঠনের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। সুতরাং বলা যায়, মালিকানার ভিত্তিতে 'X [গণিত] অঞ্চলে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন উপযোগী।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে 'X অঞ্চলে কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর