রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য প্রায়শ ব্যর্থ হয় কেন?
উত্তর: রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য এর সুষ্ঠ পরিচালনার ওপর নির্ভরশীল। সম্পদের সুষম বণ্টন ও জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়। কিন্তু পরিচালনা ও নিয়ন্ত্রণগত সমস্যার কারণে এ খাত থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এছাড়া কাঙ্ক্ষিত মাত্রার দক্ষ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ না থাকায় দুর্নীতি, স্বজনপ্রীতি, ব্যাংক অপচয় ও শ্রমিক-কর্মীদের মধ্যে মারাত্মক হতাশার সৃষ্টি হয়। এসব কারণে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য প্রায়ই ব্যর্থ হয়।
HSC Management 1st Paper Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 7 রাষ্ট্রীয় ব্যবসায় · সৃজনশীল
রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য প্রায়শ ব্যর্থ হয় কেন?
উত্তর