ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল 'সক্রিয় ও প্রতিবাদী' -ব্যাখ্যা কর।
উত্তর: ভাষা আন্দোলনে পূর্বাপর সকল ঘটনা ও আন্দোলনে নারী সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনের সূচনা লগ্ন থেকে কামরুন্নেসা স্কুল ও ইডেন কলেজের ছাত্রীরা বিভিন্ন মিটিং-মিছিলে বাংলা ভাষার মর্যাদার পক্ষে সংগ্রামী ভূমিকা রেখেছিল। বাংলা ভাষা আন্দোলনকে জোরদার করতে পোস্টার, ফেস্টুন লিখনে অগ্রগামী ভূমিকা পালন করেন নাদিরা চৌধুরীসহ আরও অনেক নারী। ঢাকার বাইরে তথা যশোর, বগুড়া ও সিলেটে ভাষা আন্দোলনে সংগ্রামী ও জোরালো ভূমিকা রাখেন রাহিমা খাতুন, সালেহা খাতুন, শাহেরা বানু, রাবেয়া খাতুনসহ আরও অনেক ছাত্রী ও নারী। ভাষা আন্দোলনকে সচল ও তৎপর রাখতে গ্রেফতারও হয় অনেকে। বাংলা ভাষার আন্দোলনকে জোরদার করতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেও নজির সৃষ্টি করে তৎকালীন নারী সমাজ। তার মধ্যে আনোয়ারা খাতুন উল্লেখযোগ্য। এছাড়াও ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের মতো দুঃসাহসিক ভূমিকা রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামসুন্নাহার, রওশন আরা, সুফিয়া ইব্রাহীমসহ অনেকে। অর্থাৎ ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারী সমাজও ছিল বেশ তৎপর ও সচল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল 'সক্রিয় ও প্রতিবাদী' -ব্যাখ্যা কর।
উত্তর


