তথ্যচিত্র-২ বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে'-যুক্তিসহ মতামত দাও।
উত্তর: তথ্যচিত্র-২ এ উল্লিখিত ভাষা আন্দোলনের প্রাপ্তিগুলোই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল, পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। ভাষা আন্দোলনের পথ পেরিয়ে ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিল এ দেশের সূর্য সন্তানরা। ভাষা আন্দোলন যে বীজমন্ত্র বপন করেছিল তা স্বাধীনতা আন্দোলনে আমাদের প্রেরণার উৎস হয়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, একটি বহুমুখী কোম্পানির ব্যবস্থাপক কামালসহ বেশিরভাগ কর্মকর্তা, কর্মচারী বাঙালি হলেও মালিক পক্ষ ছিল ইংরেজ। অফিসের এক অনুষ্ঠানে মালিকপক্ষ কামালকে ইংরেজিতে বক্তব্য দিতে বললে তিনি এর প্রতিবাদ করেন। যেমনিভাবে পাকিস্তানি শাসনামলে শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালিরা এর প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলন যে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, তার অনুপ্রেরণাতেই বাঙালি প্রবল শক্তিশালী পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়, যা বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
তথ্যচিত্র-২ বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে'-যুক্তিসহ…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

