উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে? চিহ্নিত স্থান ভাষা আন্দোলনকে নির্দেশ করে। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এর তীব্র প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। ১৯৪৮ সালের ২ মার্চ, বাংলা ভাষা-বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তমদ্দুন মজলিশ ও মুসলিম লীগের যৌথ সভায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়। এ কারণে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করলে পুলিশ গুলিবর্ষণ করে। উদ্দীপকে ছকচিত্রে তমদ্দুন মজলিশ, ধীরেন্দ্রনাথ দত্ত এবং ১৪৪ ধারা উল্লেখ আছে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝায় যায়, এগুলো ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত। সুতরাং এটি স্পষ্ট যে, '?' চিহ্নিত স্থান ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

