শেয়ারFacebookWhatsApp

তথ্যচিত্র-১ এ কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধর।

উত্তর: তথ্যচিত্র-১ এ পাকিস্তান শাসনামলে সংঘটিত ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। ফলে পাকিস্তান নামক এ নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে। ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় পূর্ব বাংলার ছাত্রসমাজ ব্যাপক প্রতিবাদ করতে থাকে। ছাত্ররা ২৬শে ও ২৯শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ছাত্র ধর্মঘট পালন করে এবং ২রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ২১শে মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, 'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'। উপস্থিত ছাত্ররা তীব্র প্রতিবাদে না না ধ্বনি দিয়ে ওঠে। এসময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৪৮ সালের ১৮ই নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালে খাজা নাজিমুদ্দীনের বক্তব্যে জিন্নাহর কথার প্রতিধ্বনি হলে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে। উদ্দীপকের তথ্য-১-এ তমদ্দুন মজলিশ, সংগ্রাম পরিষদ গঠন, ১৪৪ ধারা অমান্য প্রভৃতি বিষয়ের উল্লেখ আছে। এগুলো উপরে আলোচিত ভাষা আন্দোলনের কথাই মনে করিয়ে দেয়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল

তথ্যচিত্র-১ এ কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্…

উদ্দীপক

question image

Chittagong · 2023

উত্তর

রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে তমদ্দুন মজলিসের উদ্যোগে প্রকাশিত পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।

উত্তর

১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকেই মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে। দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে এসময় দলটি। একটি ধারা ছিল সোহরাওয়ার্দী-হাশিমপন্থী, অন্যটি ছিল খাজা নাজিমুদ্দীন-মওলানা আকরাম খাঁপন্থী। প্রথম ধারাটি ছিল উদার, গণতান্ত্রিক, সংস্কারপন্থী এবং দ্বিতীয় ধারাটি ছিল রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাবহ দোসর। ফলে এ অন্তর্কোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেয়। এছাড়া পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংস্কারপন্থী ধারার নেতাদের সবসময় কোণঠাসা এবং দমন করার চেষ্টা করত তাই মুসলিম লীগের সংস্কারপন্থী নেতারা মুসলীম লীগ ত্যাগ করেন।

উত্তর

তথ্যচিত্র-১ এ পাকিস্তান শাসনামলে সংঘটিত ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। ফলে পাকিস্তান নামক এ নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে। ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় পূর্ব বাংলার ছাত্রসমাজ ব্যাপক প্রতিবাদ করতে থাকে। ছাত্ররা ২৬শে ও ২৯শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ছাত্র ধর্মঘট পালন করে এবং ২রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ২১শে মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, 'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'। উপস্থিত ছাত্ররা তীব্র প্রতিবাদে না না ধ্বনি দিয়ে ওঠে। এসময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৪৮ সালের ১৮ই নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালে খাজা নাজিমুদ্দীনের বক্তব্যে জিন্নাহর কথার প্রতিধ্বনি হলে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে। উদ্দীপকের তথ্য-১-এ তমদ্দুন মজলিশ, সংগ্রাম পরিষদ গঠন, ১৪৪ ধারা অমান্য প্রভৃতি বিষয়ের উল্লেখ আছে। এগুলো উপরে আলোচিত ভাষা আন্দোলনের কথাই মনে করিয়ে দেয়।

উত্তর

তথ্যচিত্র-২ এ উল্লিখিত ভাষা আন্দোলনের প্রাপ্তিগুলোই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল, পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। ভাষা আন্দোলনের পথ পেরিয়ে ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিল এ দেশের সূর্য সন্তানরা। ভাষা আন্দোলন যে বীজমন্ত্র বপন করেছিল তা স্বাধীনতা আন্দোলনে আমাদের প্রেরণার উৎস হয়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, একটি বহুমুখী কোম্পানির ব্যবস্থাপক কামালসহ বেশিরভাগ কর্মকর্তা, কর্মচারী বাঙালি হলেও মালিক পক্ষ ছিল ইংরেজ। অফিসের এক অনুষ্ঠানে মালিকপক্ষ কামালকে ইংরেজিতে বক্তব্য দিতে বললে তিনি এর প্রতিবাদ করেন। যেমনিভাবে পাকিস্তানি শাসনামলে শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালিরা এর প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলন যে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, তার অনুপ্রেরণাতেই বাঙালি প্রবল শক্তিশালী পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়, যা বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে তার স্কুলে শহীদ মিনারে এক তোড়া ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। Q. উক্ত আন্দোলনের ফলে- i. বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল ii. পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল iii. পাকিস্তানি শক্তি জয় লাভ করেছিল নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে তার স্কুলে শহীদ মিনারে এক তোড়া ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। Q. লিমার কর্মকাণ্ড কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়?

Mymensingh · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2023

ক
রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে কোন পুস্তিকাটি?
খ
মুসলিম লীগের সংস্কার পন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করেন কেন?
গ
তথ্যচিত্র-১ এ কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধর।
ঘ
তথ্যচিত্র-২ বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে'-যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুসলিম লীগের সংস্কার পন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করেন কেন?

মুসলিম লীগের সংস্কার পন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে কোন পুস্তিকাটি?

রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে কোন পুস্তিকাটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2023

ক
আগরতলা মামলার সরকারি নাম কী?
খ
যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
গ
চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে”- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2023

ক
আগরতলা মামলার সরকারি নাম কী?
খ
যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
গ
চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে”- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?

যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আগরতলা মামলার সরকারি নাম কী?

আগরতলা মামলার সরকারি নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2023

ক
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকার কত সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে?
খ
১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলনের প্রভাব বিদ্যমান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2023

ক
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকার কত সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে?
খ
১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলনের প্রভাব বিদ্যমান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।

১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়েনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়েতথ্যচিত্র-২ বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করে'-যুক্তিসহ মতামত দাও।মুসলিম লীগের সংস্কার পন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করেন কেন?রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে কোন পুস্তিকাটি?"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে”- বিশ্লেষণ করো।চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ্যা করো।যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?আগরতলা মামলার সরকারি নাম কী?বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলনের প্রভাব বিদ্যমান- বিশ্উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তথ্যচিত্র-১ এ কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্… | Prosthuti