চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে প্রদর্শিত ব্যক্তিবৃন্দ ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। চিত্রে প্রদর্শিত ব্যক্তিবৃন্দের মধ্যে রয়েছে সালাম, বরকত, জব্বার, শফিউর এবং রফিকউদ্দিন। তারা সকলেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ হন। রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। তাদের একসভায় ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত হয়। এ সময় হঠাৎ করে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ছাত্ররা তা মেনে নিতে পারেনি। ২১ ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল করে ১৪৪ ধারা ভঙ্গ করে। সেদিন পুলিশের গুলিতে বরকত ও রফিক শহিদ হন। আব্দুস সালাম ঐ দিন গুলিবিদ্ধ হয়ে ৭ এপ্রিল শহিদ হন। ২২ ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হলে পুলিশের গুলিতে শফিউর শহিদ হন। এ শহিদদের ছবিই উদ্দীপকে প্রদর্শিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ব্যক্তিরা ভাষা আন্দোলনের সাথেই জড়িত ছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত ব্যক্তিগণ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? ব্যাখ…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

