বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলনের প্রভাব বিদ্যমান- বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলন অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখেছিল। দীর্ঘ সময় বাঙালিরা বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হতে থাকে। ফলে বিদেশিদের শাসন ও শোষণের হাত থেকে মুক্তির জন্য ব্যাকুল ছিল। আর মুক্তির প্রথম প্রতিবাদ ছিল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে বাঙালিরা সফলতা অর্জন করার ফলে তাদের সাহস বেড়ে যায়। অদম্য মনোবলের কারণে তারা মুক্তির জন্য আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। ১৯৫৪ সালে বাঙালিরা নির্বাচনে বিজয়ী হয়। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের নির্বাচন এ সবকিছুতেই সফলতা অর্জন করে স্বাধীনতাকামী মানুষ। অবশেষে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কেউ সাহস দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ মুক্তিযোদ্ধাদের গান শুনিয়ে উজ্জীবিত করেছিল। অনেকে দেশের বাইরে বিভিন্ন স্থানে গান বা সংগীত পরিবেশন করে অর্থ সংগ্রহ করেছিল মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্যের জন্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলার মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলন পরবর্তী সকল আন্দোলনকে প্রভাবিত করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে উক্ত আন্দোলনের প্রভাব ব…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

