"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে”- বিশ্লেষণ করো।
উত্তর: "উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতাই পরবর্তীতে বাঙালিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল"- উক্তিটি ঐতিহাসিকভাবে যথার্থ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম প্রেরণা। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। এ আন্দোলনের ফলশ্রুতিতেই বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের বা স্বাধীনতার বীজ বপন হয়। যার ফলে সম্ভব হয় ষাটের দশকের স্বাধিকার আদায়ের রাজনৈতিক আন্দোলন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে স্বায়ত্তশাসনের দাবি থেকে স্বাধীনতার দাবি এবং তারই ফলে বীর বাঙালি মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলন যে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, তার অনুপ্রেরণাতেই বাঙালি প্রবল শক্তিশালী পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সবশেষে অর্জন করেছিল পরম আরাধ্য স্বাধীনতা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে”- …
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

