মিনা মধ্যযুগের কোন শাসকের স্থাপনাসমূহ দেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মিনা মধ্যযুগের শাসক শায়েস্তা খানের স্থাপনাসমূহ দেখেছে। শায়েস্তা খানের শাসনকাল বাংলার স্থাপত্য শিল্পের জন্য বিশেষ উল্লেখযোগ্য। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে-সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। তার আমলে নির্মিত স্থাপত্য শিল্পের মধ্যে লালবাগ কেল্লা ও হোসেনি দালান অন্যতম। এছাড়াও ছোটো কাটরা, বিবি পরির সমাধি সৌধ, সফি খানের মসজিদ, চক মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ তার নির্মিত অন্যতম স্থাপত্য কীর্তি। তার ন্যায় বাংলার কোনো সুবাদার বা শাসনকর্তা স্থাপত্য শিল্পে এমন নিদর্শন রেখে যেতে পারেননি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
মিনা মধ্যযুগের কোন শাসকের স্থাপনাসমূহ দেখেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


