উক্ত সময়ে বাংলায় বস্ত্র শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছিল-বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সময়ে অর্থাৎ মধ্যযুগে বাংলায় বস্ত্র শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছিল। মধ্যযুগে বস্ত্র শিল্পে বাংলার অগ্রগতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার তৈরি বস্ত্রগুলো গুণ ও মানের বিচারে যথেষ্ট উন্নত ছিল। তাই বিদেশে এগুলোর প্রচুর চাহিদা ছিল। বাংলার কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাঁচামাল হিসেবে তখন তুলা আমদানি করা হতো। বাঙালি বণিকেরা গুজরাট থেকে আমদানি করত তুলা এবং চীন থেকে আমদানি করত রেশম। নিজেদের ব্যবহারের জন্য রঙিন কাপড় এবং বিদেশে রপ্তানি করার জন্য সাদা কাপড় এখানে তৈরি করা হতো। ঢাকা ছিল মসলিন নামক বিশ্বখ্যাত সূক্ষ্ম বস্ত্র তৈরির প্রধান প্রাণকেন্দ্র। ইউরোপে এর প্রচুর চাহিদা ছিল। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন একটি নস্যির কৌটায় ভরে রাখা যেত। পাট ও রেশমের তৈরি বস্ত্রেও বাংলার কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য। উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, মধ্যযুগে বাংলায় বস্ত্রশিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছিল এবং এ শিল্পের সুনাম ও সুখ্যাতি ছিল বিশ্বজুড়ে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সময়ে বাংলায় বস্ত্র শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছিল-বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

