কৃষিকে মধ্যযুগের বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন?
উত্তর: মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল ক্ষেত্র ছিল কৃষি। নদীমাতৃক বাংলার ভূমি চিরদিনই প্রকৃতির অকৃত্রিম আশীর্বাদে পরিপুষ্ট। এখানকার কৃষিভূমি বেশ উর্বর। কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, তুলা, ইক্ষু, পাট, আদা, ডাল ইত্যাদি। বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল। ফলে উদ্বৃত্ত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো। এসব কারণে কৃষিকে মধ্যযুগের বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
কৃষিকে মধ্যযুগের বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন?
উত্তর


