উদ্দীপকের ছকটি কোন যুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকটি বাংলার মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে নির্দেশ করে। উদ্দীপকের দুটি ছকে মুসলিম ও হিন্দু সমাজের কিছু প্রথা ও সামাজিক অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। যেমন- মুসলমান সমাজ ব্যবস্থায় উচ্চ, মধ্যম ও নিম্ন এই তিনটি পৃথক শ্রেণির অস্তিত্ব ছিল। এ যুগে সামরিক ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে সরকারি অভিজাত শ্রেণি গড়ে উঠেছিল। নিম্ন শ্রেণির সরকারি কর্মচারিদের নিয়ে মধ্যবিত্ত শ্রেণির সৃষ্টি হয়। আর কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমিক শ্রেণি নিয়ে তৃতীয় শ্রেণি গঠিত ছিল। মুসলমান সমাজে কতকগুলো সামাজিক উৎসব পালন করা হতো। এগুলো এখনও মুসলমানরা পালন করে। মুসলমানরা নবজাত শিশুর নামকরণকে কেন্দ্র করে 'আকিকা' নামক বিশেষ অনুষ্ঠান পালন করে। 'খাতনা' মুসলমান সমাজের একটি অতি পরিচিত সামাজিক প্রথা ছিল। মৃতদেহের সৎকার এবং মৃতের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মুসলমানরা কতকগুলো ধর্মীয় ও সামাজিক রীতিনীতি পালন করে। তারা মৃতদেহকে কবর দেয় এবং তার আত্মার শান্তির জন্য কোরআন পাঠ করে এবং মিলাদ পড়ায়। অভিজাত মুসলমানরা ছিল ভোজনবিলাসী। তাদের খাদ্য তালিকায় বিভিন্ন মাছ-মাংসের সঙ্গে আচারের নামও পাওয়া যায়। খিচুড়ি তখনকার সমাজে প্রিয় খাদ্য ছিল। মধ্যযুগে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈণ্য ও শূদ্র সমাজে এ চারটি উল্লেখযোগ্য বর্ণ ছিল। মধ্যযুগে বাংলার হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করতো। সন্তান জন্মের ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করা হতো। ব্রাহ্মণ শিশুর কোষ্ঠী গণনা করতেন। এ সময়ে বাংলার হিন্দু সমাজে একান্নবর্তী পরিবারই ছিল অধিক। পিতার মৃত্যুর পর জেষ্ঠ পুত্রই সংসারের দায়িত্ব গ্রহণ করতো। স্বামীভক্তি ছিল হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ছকটি কোন যুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে নির্দেশ করে? ব…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

