উদ্দীপকে উল্লিখিত স্থাপত্যকীর্তি কোন যুগে নির্মিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ এর ষাটগম্বুজ মসজিদ এবং চিত্র-২ এর বিবি পরির সমাধি সৌধ মধ্যযুগে নির্মিত হয়েছিল। মুসলমান শাসকগণ ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত এবং নিজেদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অনেক প্রাসাদ, মসজিদ, কবর, দরগাহ প্রভৃতি নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণকে তৎকালীন মুসলমান শাসকগণ অতিশয় পুণ্যের কাজ বলে মনে করতেন। সুলতানি আমলে এসব স্থাপত্যের ধ্বংসাবশেষের মধ্যে এখনো অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। ঐতিহাসিক স্থাপত্য বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, বাবা আদমের মসজিদ, এক লাখি মসজিদ, বড় কাটরা প্রভৃতি এ সময় বা মধ্যযুগের স্থাপত্যশিল্পের অন্যতম নিদর্শন। এ নির্মাণসমূহ মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনের ইতিহাসকে অনেক অংশে সমৃদ্ধ করেছে। বর্তমান সময়েও এগুলো অতীত ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে দাঁড়িয়ে আছে। বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ বাংলার মুসলমান শাসনকালের গৌরব বৃদ্ধি করছে। এ স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত স্থাপত্যকীর্তি মধ্যযুগে নির্মিত হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থাপত্যকীর্তি কোন যুগে নির্মিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

