তুমি কি মনে কর তথ্য-২-এ নির্দেশিত বিষয়ে মধ্যযুগের বাংলায় সুলতানি আমলের শাসকদের ভূমিকা ছিল অন্যতম? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি তথ্য-২-এ নির্দেশিত বিষয়ে মধ্যযুগের বাংলায় সুলতানি আমলের শাসকদের ভূমিকা ছিল অন্যতম। উদ্দীপকের তথ্য-২-এ উল্লিখিত ইউসুফ-জুলেখা, রসুল বিজয়, চৈতন্য ভগবত বাংলায় সুলতানি আমলের সাহিত্যের অগ্রগতি তুলে ধরে। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও উন্নতির জন্য পাল ও সেন যুগের মতোই সুলতানি শাসন কালের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এ বিষয়ে প্রথমেই যাঁর নাম উল্লেখ করা প্রয়োজন তিনি হলেন ইলিয়াস শাহি বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১ খ্রিষ্টাব্দ)। তাঁর শাসন কালেই প্রথম কবি শাহ মুহম্মদ সগীর তাঁর প্রণয়মূরক কাব্য 'ইউসুফ-জুলেখা' ফার্সি রচনা দেখে অনুবাদ করেন। সুলতানি যুগে আরও কয়েকজন কবি ফার্সি কার্য্যের অনুবাদ করেছেন। তাঁদের মধ্যে দৌলত উজির বাহরাম খান ও দোনা গাজীর নাম উল্লেখযোগ্য। বাংলা ভাষায় ঐতিহাসিক সাহিত্য রচনার পথপ্রদর্শক হিসেবে হিন্দু ও মুসলমান উভয়েরই অবদান উল্লেখযোগ্য। বিজয়কাব্য রচয়িতাদের মধ্যে বিখ্যাত ছিলেন 'রসুল বিজয়' কাব্য রচয়িতা জয়নুদ্দীন। বাংলার মুসলমান কবিরা পদাবলি রচনা করেন। চাঁদ কাজী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম পদাবলি কাব্যের স্রষ্টা। পিরের মাহাত্ম্য বর্ণনা করে এ যুগে মুসলমান কবিরা অনেক কাব্য বাংলায় রচনা করেন। বৈষ্ণব কবি হিসেবে বৃন্দাবন দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য। বাংলা ভাষায় তিনিই সর্বপ্রথম শ্রীচৈতন্যদেবের জীবন চরিত্র গ্রন্থ চৈতন্য ভগবত রচনা করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর তথ্য-২-এ নির্দেশিত বিষয়ে মধ্যযুগের বাংলায় সুলতানি আম…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

