বাংলা সাহিত্যের বিকাশে আলাউদ্দিন হুসেন শাহের শাসনামল বিখ্যাত কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে আলাউদ্দিন হুসেন শাহের অসামান্য অবদানের কারণে তার শাসনামল বিখ্যাত হয়ে আছে। হুসেন শাহ বাংলা সাহিত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি যোগ্য কবি ও লেখকদের উৎসাহিত করতেন। তার উদার পৃষ্ঠপোষকতা বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। তার যুগের বিখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, বিপ্রদাস ও যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। এ সময়ে মালাধর বসু 'শ্রীমঙ্গবদ্' ও 'পুরাণ' বাংলা ভাষায় অনুবাদ করেন। এছাড়া সুলতান হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর 'মহাভারত' বাংলায় অনুবাদ করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
বাংলা সাহিত্যের বিকাশে আলাউদ্দিন হুসেন শাহের শাসনামল বিখ্যাত কেন? ব্যাখ্যা কর।
উত্তর


