ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ভূমিকা কেমন ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: তমদ্দুন মজলিশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গড়ে ওঠে। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়। পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। এ পুস্তিকায় লিখতেন সাহিত্যিক আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন। তমদ্দুন মজলিশ ভাষা আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ভূমিকা কেমন ছিল? ব্যাখ্যা কর।
উত্তর


