উদ্দীপকের বৃদ্ধ কসিমউদ্দিনের পরামর্শের প্রভাব স্বাধীনতাপূর্ব বাংলার কোন নির্বাচনে দৃশ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বৃদ্ধ কসিমউদ্দিনের পরামর্শের প্রভাব স্বাধীনতাপূর্ব বাংলার ১৯৫৪ সালের নির্বাচনে দৃশ্যমান। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল। এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করতো মুসলিম লীগ। ফলে ১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়। যুক্তফ্রন্ট মূলত পাঁচটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি, হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল ও খিলাফত-ই-রাব্বানি পার্টি। আওয়ামী মুসলিম লীগের নির্বাচনি কর্মসূচির ৪২ দফার প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। জনগণ যুক্তফ্রন্টের ওপর সার্বিক আস্থা রেখে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ফলে যুক্তফ্রন্ট মোট ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে বিজয়ী হয়। উদ্দীপকে ধামশ্রেণি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের মৃত্যুর পর তার ৪ ছেলে কসিমউদ্দিনের পরামর্শে মেনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে জয়ী হন। যা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ঘটনাকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের বৃদ্ধ কসিমউদ্দিনের পরামর্শের প্রভাব স্বাধীনতাপূর্ব বাংলার…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


