উদ্দীপকে প্রদর্শিত চিত্রগুলো ইতিহাসের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? উক্ত ঘটনার তাৎপর্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ব্যক্তিবৃন্দ ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তান তথা বাঙালির সকল অধিকার হরণের চেষ্টায় লিপ্ত হয়। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির ওপর প্রথম আঘাত করে তাদের মাতৃভাষার ওপর। পুরো পাকিস্তানের ৫৬% মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭% মানুষের ভাষা উর্দুকে তারা একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। বাঙালি বুদ্ধিজীবী, ছাত্রসমাজ, সাধারণ মানুষ সকলেই এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়। তারা উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জানায়। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবি প্রবল আন্দোলনে রূপ নেয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। সে মিছিলে পুলিশ গুলি চালালে শহিদ হন সালাম, বরকত, রফিক, শফিউর প্রমুখ। এ শহিদদের ছবিই উদ্দীপকে প্রদর্শিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ব্যক্তিরা ভাষা আন্দোলনের সাথেই জড়িত ছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চিত্রগুলো ইতিহাসের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? উক্…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


