তুমি কি মনে কর, উদ্দীপকের নির্দেশিত আন্দোলনটি বাঙালি জাতির সকল আন্দোলনের প্রেরণার উৎস? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: "উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতাই পরবর্তীতে বাঙালিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল"- উক্তিটি ঐতিহাসিকভাবে যথার্থ। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। এ আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি সরকারের অবহেলা, বঞ্চনা শোষণের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। এভাবেই বাঙালির মাঝে জাতীয়তাবাদের বীজ বপিত হয়। ফলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯৬২ সালে ছাত্র-ছাত্রীরা শিক্ষা আন্দোলনে নেমে সফলতা অর্জন করে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত হয় বাঙালির বাঁচার দাবি ৬ দফা। বাংলার আপামর জনসাধারণ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে নামে। এরপর ১৯৬৯ সালে বাঙালি গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আইয়ুব খান সরকারের পতন ঘটায় এবং ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। সবশেষে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত বিজয়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলন যে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, তার অনুপ্রেরণাতেই বাঙালি প্রবল শক্তিশালী পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সবশেষে অর্জন করেছিল পরম আরাধ্য স্বাধীনতা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের নির্দেশিত আন্দোলনটি বাঙালি জাতির সকল আন্দ…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


