ছক-B-এর তথ্যগুলো যে আন্দোলনের সাথে সংশ্লিষ্টতা ছিল মুসলিম লীগের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ-বিশ্লেষণ কর।
উত্তর: ছক-B এর তথ্যগুলো ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন এবং প্রাদেশিক নির্বাচন ও নির্বাচনের ব্যালট বিপ্লব ছিল মুসলিম লীগের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ- মন্তব্যটি যথার্থ। বাঙালি জাতি ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। তারা যুক্তফ্রন্টের তরুণ নেতৃত্বের প্রতি ঝুঁকে পড়ে। তারা ক্ষমতাসীন অত্যাচারীদের প্রতি ধিক্কার জানিয়েছিল তাদের ভোটের মাধ্যমে। তারা বুঝতে পারে, পশ্চিম পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসন প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। মুসলিম লীগ ক্ষমতাশীল ও প্রভাবশালী রাজনৈতিক দল হয়েও ১৯৫৪ সালের নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়। উদ্দীপকে ছক-B এর তথ্যগুলো দ্বারা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন ও যুক্তফ্রন্টের ব্যালট বিজয়কে নির্দেশ করছে। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি পূর্ব বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত হয়েছিল। যার ফলে পূর্ব বাংলার মানুষ মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক ও ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধভাবে যুক্তফ্রন্টকে ভোট দিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে, তার পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
ছক-B-এর তথ্যগুলো যে আন্দোলনের সাথে সংশ্লিষ্টতা ছিল মুসলিম লীগের ব্য…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


