১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ত্যাগী বাঙালি নেতারা উপেক্ষিত হওয়ায় ১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংস্কারপন্থী ধারার নেতাদের সবসময় কোণঠাসা এবং দমন করার চেষ্টা করত। ফলে পূর্ব বাংলায় শুরু থেকেই মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দাল জড়িয়ে পড়ে। এসময় দলটি দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে। একটি ধারা সোহরাওয়ার্দী-হাশিম পন্থী, অন্যটি ছিল খাজা নাজিমুদ্দীন-মওলানা আকরম খাঁ পন্থী। প্রথম ধারাটি ছিল উদার, গণতান্ত্রিক, সংস্কারপন্থী এবং দ্বিতীয় ধারাটি ছিল রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাবহ দোসর। ফলে এ অন্তর্কোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
১৯৪৭ সাল পরবর্তী পূর্ব বাংলায় মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা করো।
উত্তর


