আওয়ামী লীগের নামকরণ কীভাবে হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজগার্ডেনে 'আওয়ামী মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়। 'আওয়ামী' শব্দের অর্থ আমজনতা এবং লীগ শব্দের অর্থ দল। তাই আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করা। শুরু থেকেই আওয়ামী মুসলিম লীগ ছিল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। তাই দলের নাম থেকে সাম্প্রদায়িক 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়। ১৯৫৫ সালে 'আওয়ামী মুসলিম লীগ' নাম পরিবর্তন করে 'আওয়ামী লীগ' নাম ধারণ এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
আওয়ামী লীগের নামকরণ কীভাবে হয়?
উত্তর


