২১শে ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" বলা হয় কেন?
উত্তর: জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান UNESCO ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ফলে ২০০০ সাল থেকে জাতিসংঘভুক্ত প্রতিটি দেশে ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। বাংলা ভাষার প্রতি বাঙালি জনগণের গভীর মমত্ববোধ ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
২১শে ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" বলা হয় কেন?
উত্তর


