১নং ছকে উল্লিখিত মহীয়সী নারীরা কোন আন্দোলনকে বেগবান করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: ১ নম্বর ছকে উল্লিখিত মহীয়সী নারীরা ভাষা আন্দোলনকে বেগবান করেছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ বিদ্রোহ। ভাষা আন্দোলনে এদেশের নারী সমাজের প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ ছিল। মিছিল, স্লোগান, সভা-সমিতিতে নারীরাও পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন। ১নং ছকে এ বিষয়টিই নির্দেশিত হয়েছে। ভাষা আন্দোলনে নারীদের ব্যাপক ভূমিকা ছিল। এ আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, যোবেদা খাতুন চৌধুরী, শাহেরা, বানু, সৈয়দা লুৎফুন্নেছা খাতুন, সৈয়দা নাজিরুন্নেছা খাতুন, রাবেয়া খাতুনসহ আরও অনেকে। পোস্টার ও প্রচারপত্রের মাধ্যমে আন্দোলন সচল রাখার তৎপরতা চালানোর সময় ১৯৪৯ সালের ১৩ই আগস্ট গ্রেফতার হন লিলি চক্রবর্তী। এসব সংগ্রামী ভূমিকার পাশাপাশি ঐ সময় বিভিন্ন স্থানে নারীরা ভাষা আন্দোলনকারীদের সহযোগিতা করেন। তাদের মধ্যে নিবেদিতা নাগ, সারা তৈফুর মাহমুদ, সাহেরা বানু উল্লেখযোগ্য। ভাষা আন্দোলনে অংশগ্রহণকরী সিলেটের এসব নারীদের অধিকাংশের নামই ১নং ছকে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, ১নং ছকে উল্লিখিত মহীয়সী নারীদের মাধ্যমে ভাষা আন্দোলন বেগবান ও সক্রিয় হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
১নং ছকে উল্লিখিত মহীয়সী নারীরা কোন আন্দোলনকে বেগবান করেছিলেন? ব্যাখ…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


