উদ্দীপকে উল্লিখিত চিত্র-২ বাংলার মুসলিম স্থাপত্য শিল্পে কীরূপ ভূমিকা পালন করে বলে তুমি মনে কর? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-২ বাংলার মুসলিম স্থাপত্য শিল্পে ব্যাপক ভূমিকা পালন করে বলে আমি মনে করি। উদ্দীপকে চিত্র-২ এ লালবাগ কেল্লা প্রদর্শিত হয়েছে। লালবাগের কেল্লা শায়েস্তা খানের শাসনামলকে মনে করিয়ে দেয়। এ লালবাগের কেল্লা শায়েস্তা খানের পূর্বেই নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু তিনি এটি শেষ করতে পারেনি। ১৬৯০ খ্রিষ্টাব্দে ইব্রাহিম খানের শাসনামলে এর নির্মাণ কাজ শেষ হয়। লালবাগের দুর্গের ভেতর আছে শায়েস্তা খানের কন্যা বিবি পরির সমাধি সৌধ। মার্বেল পাথরে নির্মিত এ সমাধি ভবনটি এখন পর্যন্ত এ দেশে সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্য। লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত একটি দুর্গ। মুসলমান শাসকগণ নিজেদের গৌরবকে সুপ্রতিষ্ঠিত করতে ও তাদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে প্রাসাদ, মসজিদ, কবর, দরগাহ ইত্যাদি নির্মাণ করেছিলেন। সিকান্দার শাহের আদিনা মসজিদ, নুসরত শাহের বারদুয়ারী মসজিদ, বাগেরহাটে খানজাহান আলীর সমাধি, ষাট গম্বুজ মসজিদ, মুহম্মদ (স.)-এর পদচিহ্ন সংবলিত কদমরসুল মসজিদ অন্যতম। ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। তাই স্থাপত্য বিকাশে মধ্যযুগে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। লালবাগ কেল্লার মতো স্থাপত্য দেশ ও বিদেশের পর্যটকদের মুগ্ধ করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্র-২ বাংলার মুসলিম স্থাপত্য শিল্পে কীরূপ ভূমিক…
উদ্দীপক
চিত্র-১
চিত্র-২Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

