উদ্দীপকের চিত্রটি অতীতের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? উক্ত আন্দোলনে নারীদের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি বাঙালির ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। এ আন্দোলনে নারীরা ব্যাপক ভূমিকা পালন করে। ভাষা আন্দোলনে নারী সমাজের প্রত্যক্ষ এবং সক্রিয় অংশ গ্রহণ ছিল। মিছিল, স্নোগান, সভা-সমিতিতে তারাও পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন। ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীরা মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে নাদিরা বেগমসহ আরও অনেকে পোস্টার, ফেস্টুন লিখন এবং নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বাইরে যশোরে হামিদা রহমান, বগুড়ায় রহিমা খাতুন, সালেহা খাতুনরা ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। সিলেটের নারীরাও ছিলেন সক্রিয়। পোস্টার ও প্রচারপত্রের কাজে গ্রেফতার হন লিলি চক্রবর্তী। সংগ্রামী ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, যোবেদা খাতুন চৌধুরীসহ অনেকে। অনেকে ভাষা আন্দোলন কারীদের সহযোগিতা করেছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেন, তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম। বায়ান্নর ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছাত্রীরাও দুঃসাহসী ভূমিকা রাখেন। ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙায় যারা সাহসী ভূমিকা রেখেছিলেন তারা হলেন শামসুন্নাহার, রওশন আরা, সুফিয়া ইব্রাহিমসহ অনেকে। সুতরাং, উদ্দীপকে চিত্রিত ভাষা আন্দোলনে নারীদের গরত্বপর্ণ ভূমিকা ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি অতীতের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? উক্ত আন্দ…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


