ছক-২-এ উল্লিখিত লালবাগের কেল্লা আজও যে শাসকের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দেয়- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ছক-২-এ উল্লিখিত লালবাগের কেল্লা আজও শায়েস্তা খানের শাসনব্যবস্থাকে স্মরণ করিয়ে দেয়। শায়েস্তা খান ছিলেন বাংলার সুবাদার। লালবাগের কেল্লা বাংলার সুবাদার শায়েস্তা খানের শাসনামলকে মনে করিয়ে দেয়। এ লালবাগের কেল্লা শায়েস্তা খানের পূর্বেই নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু তিনি এটি শেষ করতে পারেনি। ১৬৯০ খ্রিষ্টাব্দে ইব্রাহিম খানের শাসনামলে এর নির্মাণ কাজ শেষ হয়। লালবাগের দুর্গের ভেতর আছে শায়েস্তা খানের কন্যা বিবি পরির সমাধি সৌধ। মার্বেল পাথরে নির্মিত এ সমাধি ভবনটি এখন পর্যন্ত এ দেশে সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্য। লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত একটি দুর্গ। তাছাড়া তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। বিভিন্ন জনহিতকর কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র 'অসংখ্য সরাইখানা, রাস্তা ও সেতু নির্মিত হয়েছিল। দেশের অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি আনয়ন করেছিলেন। জনকল্যাণকর শাসনকার্যের জন্য শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষের তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার সময়ে দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে, টাকায় আট মণ চাল পাওয়া যেত। এছাড়া তার আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূলে ছিল শিল্প ও ব্যবসায় বাণিজ্যের প্রসার।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
ছক-২-এ উল্লিখিত লালবাগের কেল্লা আজও যে শাসকের শাসন ব্যবস্থাকে স্মরণ…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

