ছক-২-এ উল্লিখিত ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ছক-২-এ উল্লিখিত স্থাপত্য নিদর্শনটি হলো বাগেরহাটের যাট গম্বুজ মসজিদ। যা ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত। বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে পৃথিবীব্যাপী ষাট গম্বুজ মসজিদ বিশেষভাবে সমাদৃত। ষাট গম্বুজ নাম হলেও মোট ৭৭টি গম্বুজ নিয়ে বাগেরহাট জেলায় খান জাহান আলীর সমাধির তিন মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এ মসজিদটি। পনেরো শতকের মাঝামাঝি সময়ে তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলুঘ খান জাহান আলীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল ঐতিহাসিক এ মসজিদটি। প্রাচীনতত্ত্ব, স্থাপত্যকর্ম, শৈল্পিক নিদর্শন, ঐতিহাসিক প্রেক্ষাপট প্রভৃতি বিবেচনায় বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে স্বীকৃত ঐতিহাসিক এ মসজিদটি। এর গুরুত্ব বিবেচনায় বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নামটিও উচ্চারিত হয় এর বাহক হিসেবে। খ্রিষ্টীয় ১৫ শতকে নির্মিত এ ঐতিহাসিক নিদর্শনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে সমাদৃত হয়ে আসছে বহু পদচারণায়। সর্বোপরি বিশ্বসভ্যতার ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর সমাদর একই সাথে সমাদৃত ও গৌরবান্বিত করেছে বাংলাদেশকেও।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
ছক-২-এ উল্লিখিত ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

