'কদমরসুল' নির্মিত হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মহানবি (সা.)-এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য 'কদম রসুল' ভবনটি নির্মিত হয়। 'কদম রসুল' ভবনটি গৌড়ে অবস্থিত। এ ভবনের এক কক্ষে একটি কালো কারুকার্যখচিত মর্মর বেদির উপর মুহাম্মদ (সা.)-এর পদচিহ্ন সম্বলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল। মহানবি (সা.)-এর পদচিহ্ন সংবলিত এই পাথরটি সংরক্ষণের জন্যই 'কদম রসুল' ভবনটি নির্মিত হয়। এটি নির্মাণ করেন নসরত শাহ (১৫৩১ খ্রিষ্টাব্দ)।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
'কদমরসুল' নির্মিত হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
উত্তর

