মাসুমের দেখা শাসকশ্রেণির সাথে বাংলার যে যুগের মিল রয়েছে সেই যুগের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা কর।
উত্তর: মাসুমের দেখা শাসকশ্রেণির সাথে বাংলার মধ্যযুগের মিল রয়েছে। উদ্দীপকের মামুন প্রামাণ্য চিত্রে একটি যুগের মুসলমান অভিজাতদের দেখে যারা জমকালো প্রাসাদে বাস করত। তাদের, রাজধানী ছিল মনোমুগ্ধকর অট্টালিকায় সুসজ্জিত। এখানে মাসুম মধ্যযুগের মুসলিম অভিজাতদের কথা জেনেছে। মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় বাংলা ভাষা-ভাষীসহ আরো কিছু ভাষা অনুসারী মানুষের অস্তিত্ব ছিল। একই সঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধসহ অন্যান্য লোক ধর্মানুসারী মানুষেরা বসবাস করতেন। কিন্তু মূলত ইসলাম ও সনাতন ধর্মকে কেন্দ্র করেই মধ্যযুগে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক রীতি-নীতি গড়ে উঠেছিল। মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনকালে সুলতান ছিলেন সমাজ জীবনে সর্বোচ্চ আসনের অধিকারী। মুসলমান শাসকরা অভিজাত সম্প্রদায়ভুক্ত এবং জমকালো প্রাসাদে বাস করতেন। তাঁদের রাজধানীও নানারকম মনোমুগ্ধকর অট্টালিকায় সুসজ্জিত থাকত। ঐশ্বর্য ও আনুষ্ঠানিকতা ছাড়াও রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সমাবেশ। শাসকগণ জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। মধ্যযুগে বাংলা মানুষের দৈনন্দিন জীবনধারার রীতিনীতি ও প্রথা-পদ্ধতি ছিল সংমিশ্রণ ও সমন্বয় ধর্মী। ১৩-১৯ শতকের দিকে হিন্দু-বৌদ্ধ ও লোকজ ধর্মাবলম্বীগণ সংখ্যায় ছিলেন বেশি। এই বৈচিত্র্যময় সমাজের মূল নীতিগুলো এবং সাধারণ সমাজ ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। এ যুগেও সমাজে হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
মাসুমের দেখা শাসকশ্রেণির সাথে বাংলার যে যুগের মিল রয়েছে সেই যুগের ম…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

