মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট ও অন্যান্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল। জেনারেল আইয়ুব খান ক্ষমতা কুক্ষিগত করার জন্য মৌলিক গণতন্ত্র নামক এক ধরনের অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়। মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তরবিশিষ্ট ব্যবস্থা এবং এ ব্যবস্থায় মৌলিক গণতন্ত্রীরাই ছিল প্রকৃত নির্বাচক।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর


