ডায়াগ্রাম-১-এর শব্দগুলোর সাথে মধ্যযুগের বাংলায় কোন সমাজ ও সংস্কৃতির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ডায়াগ্রাম-১-এর শব্দগুলোর সাথে মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজ ও সংস্কৃতির মিল রয়েছে। উদ্দীপকে ডায়াগ্রাম ১ এ মুসলিম সমাজের কিছু প্রথার উল্লেখ রয়েছে। যেমন- মুসলমানদের আকিকা, খাৎনা এবং খাদ্যাভাস হিসেবে ভাত মাছ ও খিচুরি। আর এসব আচার-অনুষ্ঠান বাংলার মধ্যযুগের মুসলিম সমাজের আচার-অনুষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। মধ্যযুগে মুসলমান সমাজে কতক গুলো সামাজিক উৎসব পালন করা হতো। যেমন মুসলমানরা নবজাত শিশুর নামকরণকে কেন্দ্র করে আকিকা নামক বিশেষ অনুষ্ঠান পালন করে। খাতনা মুসলমান সমাজের একটি অতি পরিচিত সামাজিক প্রথা। এছাড়া মুসলমানরা পীরের দরগায় সন্ধ্যায় আলো জ্বালানো এবং শিরনি প্রদান করত। মুসলমানরা সে সময়ে অত্যন্ত সুখে-শান্তিতে বসবাস করেছিল। আকিকা, খতনা, বিয়ে, ঈদ ইত্যাদি উৎসব তারা ঘটা করে উদ্যাপন করত। মাছ, ভাত, কাবাব, রেজালা, কোর্মা, শাকসবজি ইত্যাদি তাদের খাদ্য ছিল। অভিজাত মুসলমানরা' ছিল ভোজনবিলাসী। তাদের খাদ্য তালিকায় বিভিন্ন মাছ-মাংসের সঙ্গে আচারের নামও পাওয়া যায়। এসব খাবারের পাশাপাশি কাবার, রেজালা, কোর্মা আর ঘিয়ে রান্না করা যাবতীয় মুখরোচক খাবার জায়গা করে নেয়। ভাত, মাছ, শাক-সবজি বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল। খাদ্য হিসেবে রুটির ব্যবহারের কথাও জানা যায়। খিচুড়ি তখনকার সমাজে একটি প্রিয় খাদ্য ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
ডায়াগ্রাম-১-এর শব্দগুলোর সাথে মধ্যযুগের বাংলায় কোন সমাজ ও সংস্কৃতির…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

