ডায়াগ্রাম-২-এর শিল্পকীর্তিগুলো মধ্যযুগে বাংলার সাংস্কৃতিক জীবনে এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। – তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: ডায়াগ্রাম-২-এর শিল্পকীর্তি গুলো মধ্যযুগে বাংলার সাংস্কৃতিক জীবনে এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। মন্তব্যটি যথার্থ। মুসলমান শাসকগণ ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত এবং নিজেদের শাসন কালকে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানকে স্থাপত্যের অলংকার শিল্পে সাজিয়েছেন। এসময়ে স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী প্রথমে ছিল গৌড়, পরে পান্ডুয়া। এ দু'শহরেই প্রথমে বাংলার স্থাপত্যশিল্প গড়ে উঠেছিল। ১৩৬৯ খ্রিষ্টাব্দে সুলতান সিকান্দার শাহ 'আদিনা মসজিদ' নির্মাণ করেন। এ মসজিদের উত্তর পাশে সিকান্দার শাহের কবর নির্মিত হয়েছিল। বর্তমান সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন আযম শাহের কবর আছে। এ কবরের অতি নিকটে পাঁচটি দরগাহ ও পাঁচটি মসজিদ আছে। বাগেরহাট জেলার 'ষাট গম্বুজ মসজিদ' বাংলার মুসলমানদের শাসনকালের গৌরব বৃদ্ধি করেছে। কদম রসুল গৌড়ে অবস্থিত। সরৎ শাহ এ ভবন নির্মাণ করেন। এছাড়া রুকনউদ্দিন বরবক শাহ নির্মিত গৌড়ের দাখিল দরওয়াজা ও আলাউদ্দিন হুসেন শাহের সমাধি তোরণ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। গৌড়ের ফিরুজ মিনার স্থাপত্যশিল্পের এক উৎকৃষ্ট নিদর্শন। বাংলার স্থাপত্যশিল্পের ইতিহাসে এসব গুরুত্বপূর্ণ অবদান বা স্থাপত্যের জন্যই মধ্যযুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয় এবং আমি এ বক্তব্যের সাথে একমত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
ডায়াগ্রাম-২-এর শিল্পকীর্তিগুলো মধ্যযুগে বাংলার সাংস্কৃতিক জীবনে এক …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

