"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে।" - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নির্দেশিত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে। মন্তব্যটি যথার্থ। ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে যে আন্দোলন গড়ে উঠেছিল তা বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের প্রতিটি ধাপকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। ভাষা আন্দোলন যেভাবে এই জাতীয়তাবাদী আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল তা হলো- প্রথমত, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণের স্বকীয় ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকেন্দ্রিক চেতনার অর্থাৎ বাঙালি জাতীয়তাবোধের স্ফুরণ ঘটে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এই চেতনার স্থায়িত্ব লাভ করে। দ্বিতীয়ত, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী দ্বারা পূর্ব পকিস্তানের জনগণ যে শোষণ ও বৈষম্যের শিকার হচ্ছিল সে ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভাষা আন্দোলনের প্রভাব ছিল। পরবর্তীতে, যখনই বাঙালি জাতি বঞ্চনা ও বৈষম্যের স্বীকার হয়েছে, তখনই এই জাতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। যেমন- '৬৯-এর গণঅভ্যুত্থানে এবং '৭১-এর মুক্তিযুদ্ধে দেখা যায়। তৃতীয়ত, ভাষা আন্দোলনে বাঙালি জাতির মহান সন্তানেরা- রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউররা আত্মোৎসর্গ করে মাতৃভাষা রক্ষা করে। তাদের এই ত্যাগের, শিক্ষা '৬৯-এর গণঅভ্যুত্থানে মতিউরকে যেমনি উদ্বুদ্ধ করে, তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরবর্তী সকল আন্দোলনকে অনুপ্রাণিত করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
"উক্ত আন্দোলনের সফলতাই পরবর্তীতে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে।" …
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


