তথ্য-১ এ নির্দেশিত সমাজের নারীদের অবস্থা বর্ণনা কর।
উত্তর: তথ্য-১ এ নির্দেশিত সমাজ হলো মধ্যযুগের হিন্দু সমাজ। এ সময় সমাজে জাতিভেদ প্রথা বিদ্যমান ছিল এবং নারীরা সমাজে অবহেলিত ছিল। উদ্দীপকের তথ্য-১ এ ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য ও শূদ্র উল্লেখ রয়েছে। যা প্রাচীন বাংলার সামাজিক অবস্থাকে নির্দেশ করে। প্রাচীন বাংলার সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না। ধর্ম-বর্ণ নির্বিশেষে বহুসংখ্যক পুরুষ স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করতো। কন্যা মাতা-পিতার ওপর, স্ত্রী স্বামীর ওপর, বিধবারা সন্তানদের ওপর নির্ভরশীল ছিল। হিন্দু সমাজে অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না। সমাজে সতীদাহ প্রথার প্রচলিত ছিল। তবে বাংলায় সর্বত্র এ প্রথা বাধ্যতামূলক ছিল না। তথাপি এ যুগে অনেক নারী নিজ যোগ্যতা ও বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের স্বাধীন সত্তাকে বিকশিত করতে সমর্থ হয়েছিল। সাংস্কৃতিক ক্ষেত্রেও এ যুগের নারীদের কৃতিত্ব কম ছিল না। বিত্তশালী পরিবারে নিয়মিত শিল্প ও সংস্কৃতির চর্চা হতো। বীণা, তানপুরা ও অন্যান্য বাদ্যযন্ত্রে এ যুগের নারীরা পারদর্শী ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৭ : মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-১ এ নির্দেশিত সমাজের নারীদের অবস্থা বর্ণনা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

